প্রধানমন্ত্রী বলেন, ‘জ্বালাও-পোড়াও করে মানুষ খুন করা হচ্ছে এসব কারণে হয়তো কিছুটা সময় সমস্যা হচ্ছে। তবে আমরা আশা করি, এ সমস্যা বেশি দিন থাকবে না। আমরা এ সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারবো। কারণ প্রতিদিন হরতাল ডেকে আন্দোলনের নামে মানুষ খুন করা হচ্ছে। কিন্তু সেগুলোর কোনো কার্যকারিতা নেই।’
তিনি আরও বলেন, ‘শুধু কতোগুলো মানুষকে হত্যা করা হচ্ছে। কিন্তু কেন এগুলো করা হচ্ছে আমি তা জানি না। এগুলো বন্ধ করার জন্য যা যা করার দরকার আমরা সেগুলো করে যাচ্ছি। এ ব্যাপারে দেশবাসীকেও সচেতন হতে হবে। কারণ দেশ যখন এগিয়ে যাচ্ছে এগুলো বাধা দেয়ার অধিকার কারো নেই।’