Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হরতাল প্রতিরোধে যা দরকার সরকার তাই করবে-প্রধানমন্ত্রী

imagesহরতাল-অবরোধ প্রতিরোধ করতে যা যা দরকার তাই করবে সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জ্বালাও-পোড়াও করে মানুষ খুন করা হচ্ছে এসব কারণে হয়তো কিছুটা সময় সমস্যা হচ্ছে। তবে আমরা আশা করি, এ সমস্যা বেশি দিন থাকবে না। আমরা এ সমস্যা থেকে উত্তরণ ঘটাতে পারবো। কারণ প্রতিদিন হরতাল ডেকে আন্দোলনের নামে মানুষ খুন করা হচ্ছে। কিন্তু সেগুলোর কোনো কার্যকারিতা নেই।’

তিনি আরও বলেন, ‘শুধু কতোগুলো মানুষকে হত্যা করা হচ্ছে। কিন্তু কেন এগুলো করা হচ্ছে আমি তা জানি না। এগুলো বন্ধ করার জন্য যা যা করার দরকার আমরা সেগুলো করে যাচ্ছি। এ ব্যাপারে দেশবাসীকেও সচেতন হতে হবে। কারণ দেশ যখন এগিয়ে যাচ্ছে এগুলো বাধা দেয়ার অধিকার কারো নেই।’

Leave A Reply

Your email address will not be published.