লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় মধ্য ঘুড্ডিমারী গ্রামে প্রবল বর্ষণের সময় সাকির উদ্দিনের পুত্র আবদুল খালেক (৪০) এবং তার ভাতিজা খলিলুর রহমানের পুত্র জাহিদুল ইসলাম (১২) বাঁশঝাড়ে কাজ করার সময় বৈদ্যুতিক ছেড়া তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় পৃথক দু’টি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু ঘটে।
সালাপিয়ালা গ্রামের মাজহারুল ইসলাম (৩০) উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। অপরদিক চন্দিপুর গ্রামের কৃষক ফুলবাবু (৪০) বৈদ্যুতিক ছেড়া তারে টিনের ঘর বিদ্যুতায়িত হলে, এর স্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার মৃত্যু হয়।
বাংলাদেশেরপত্র/এডি/আর