Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

উত্তরাঞ্চলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু

রংপুর বিভাগরংপুর বিভাগের রংপুর, লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে শনিবার বিকেলে বৈরী আবহাওয়ার কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় গোমস্তাপাড়া গ্রামে আতিয়ার রহমানের স্ত্রী ফাতেমা বেগম (৪০) তার মরিচ ক্ষেতে যাওয়ার সময় বৈদ্যুতিক ছেড়া তারে স্পৃষ্ট হয়ে মারা যান।

লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায় মধ্য ঘুড্ডিমারী গ্রামে প্রবল বর্ষণের সময় সাকির উদ্দিনের পুত্র আবদুল খালেক (৪০) এবং তার ভাতিজা খলিলুর রহমানের পুত্র জাহিদুল ইসলাম (১২) বাঁশঝাড়ে কাজ করার সময় বৈদ্যুতিক ছেড়া তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় পৃথক দু’টি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু ঘটে।

সালাপিয়ালা গ্রামের মাজহারুল ইসলাম (৩০) উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। অপরদিক চন্দিপুর গ্রামের কৃষক ফুলবাবু (৪০) বৈদ্যুতিক ছেড়া তারে টিনের ঘর বিদ্যুতায়িত হলে, এর স্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তার মৃত্যু হয়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.