কচুয়া মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত

কচুয়া প্রতিনিধি, চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলা ঐতিহ্যবাহী মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে জে.এস.সি পরীক্ষার্থীদের উপলক্ষে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্প্রতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আলেনাচনা সভায় সহকারী শিক্ষক আবুল হাসানাতের পরিচালনায় বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খোরশেদ আলম মান্নান, প্রধান শিক্ষক আবুল খায়ের, বিদ্যুৎশাহী সদস্য সেলিম সরকার, সহকারী শিক্ষক ফারুক বি.এস.সি, পি.টি.এ সদস্য মফিজুল ইসলাম মজুমদার ও বিদ্যালয়ের অফিস সহকারী ওমর ফারুক প্রমুখ। আলেনাচনা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মাওঃ শহিদুল্লাহ।

Comments (0)
Add Comment