ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকা ও বাংলাদেশ সময় ডটকমের ফরিদগঞ্জ প্রতিনিধি মো: শিমুল হাছানের নতুন জিকচার-১৫০ মটর সাইকেলটি গত মঙ্গলবার রাতে তার নিজ বসত ঘর থেকে চুরি হয়ে যায়। জানা যায়, সাংবাদিক শিমুল হাছান গত সোমবার ও মঙ্গলবার ব্যক্তিগত কাজে ঢাকায় ছিলেন। বুধবার রাতে বারপাইকা বরকন্দাজ বাড়িতে তার নিজ বসত ঘর থেকে চোর মটর সাইকেলটি নিয়ে যায়। শিমুল হাছানের পরিবারের লোকজন জানায় বুধবার ভোরে ঘুম থেকে উঠে দেখে ঘরের সামনের দরজা খোলা এবং সামনের কক্ষে থাকা মটর সাইকেলটি নেই।
এসর্ম্পকে সাংবাদিক শিমুল হাছান জানান, ব্যবসায়িক কাজে তিনি ঢাকায় ছিলেন। গতকাল রাতে লঞ্চযোগে ঢাকা থেকে বাড়ি ফিরে আসেন। এসে দেখতে পান ঘর থেকে তার নতুন মটর সাইকেলটি চুরি হয়ে গেছে। এ নিয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।