বুধবার রাতে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে নিশ্চিত করেছেন দিনাজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুর রহিম।
ইসকন মন্দিরে হামলার অভিযোগে গত ৩ জানুয়ারি মো. সারোয়ার হোসেন সাবু (৩৩) এবং মো. আব্দুর রহমান বাদশা (২০) নামে দুই যুবককে আটক করে গোয়েন্দা পুলিশ।
রেজওয়ানুর রহিম জানান, ৩ জানুয়ারি রাতে বিরামপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়। পরদিন আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতে হাজির করলে সে ইসকন মন্দিরে গুলি-বোমা হামলায় সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।