Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

৮০০ বছর আগের পুরনো মোবাইল প্রত্নতাত্ত্বিকদের হাতে

Archaeologists 800 years before the old mobileঅনলাইন ডেস্ক: আটশ’ বছর আগেও পৃথিবীতে মোবাইল ফোন ছিল বলে যদি কেউ আপনার সামনে দাবি করেন, নিশ্চিতভাবেই তাঁর মস্তিষ্কের সুস্থতা নিয়ে আপনার মনে সন্দেহ দেখা দিতে পারে। কিন্তু, আমরা যা-ই মনে করি, আর্কিওলজিস্টদের দাবি তেমনটাই। খননকার্য চালাতে গিয়ে সম্প্রতি অস্ট্রিয়া থেকে এমনই একটি মোবাইল ফোনের খোঁজ পেয়েছেন আর্কিওলজিস্টরা, যার বয়স ৮০০-র কম তো নয়ই।

একটি ইউটিউব চ্যানেলে সদ্য আবিষ্কৃত প্রাচীন সেই ফোনের ফসিলের ভিডিও আপলোড করে লেখানো হয়েছে, ‘এটা কী? উন্নত সভ্যতার নিদর্শন?’ এই আবিস্কারের দৌলতে সায়েন্স ফিকশনের ‘টাইম ট্রাভেল’ও রিয়েল বলেই মনে করা হচ্ছে। ফোনের গায়ে রয়েছে সুমেরীয় লিখন শৈলী, যা কীলকাকার বর্ণমালা নামে পরিচিত।

ফোনের গায়ের সুমেরীয় লেখা আর্কিওলজিস্টদের কৌতূহল বাড়িয়েছে। কারণ, অনেক বছর আগেই কীলকাকার এই বর্ণমালা অবলুপ্ত হয়ে যায়। প্রাচীন মেসোপটেমিয়ায় এই হরফ দেখা গিয়েছিল।

যদিও অস্ট্রিয়ার গবেষকদের ধারণা, ফোনটি ১৩০০ শতকেরই। বর্তমান ইরান ও ইরাকের লিপির সঙ্গে তাঁরা অনেকও মিলও খুঁজে পেয়েছেন। তবে, এই মোবাইল ফোনই, নাকি অন্য কোনও ডিভাইস, তা নিয়ে অবশ্য ধন্দ কাটেনি গবেষকদের।

কিছু UFO হান্টার আবার এই আবিষ্কারে উত্‍‌সাহিত হয়ে উঠেছেন। তাঁরা আবার মনে করছেন, প্রাচীন সভ্যতার সঙ্গে অ্যালিয়েনদের যোগাযোগ ছিল। ভিনগ্রহীরা এই পৃথিবীতেও আসত। তারাই এই সফিস্টিকেটেড প্রযুক্তি নিয়ে এসেছিল বলে দাবি। সূত্র: এই সময়

Leave A Reply

Your email address will not be published.