সাকিব কোথায় যাবেন সেটা তার ব্যক্তিগত বিষয়: হাইকোর্ট
শীর্ষ অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দাতা মহসিন তালুকদারকে জামিন দেয়নি হাইকোর্ট। তাকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।…