Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাঘায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

images (1)সেলিম ভান্ডারী, বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন ৭০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধ। বুধবার সকাল সাড়ে সাতটার দিকে আড়ানী রেলওয়ে ষ্টেশন থেকে ২০০ গজ পূর্ব দিকে ঝিনা সিটডাউনের পাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে সাতটার দিকে আড়ানী রেলষ্টেশনের পূর্বদিকে এক ব্যাক্তির কাপড় পড়ে থাকতে দেখা যায়। কৌতুহলী মানুষ সেখানে পৌছালে সেখানে এ বৃদ্ধের মৃতদেহ দেখতে পান।

অজ্ঞাত এই বৃদ্ধের দেহের গড়ন উচ্চতায় পাঁচফুট লম্বা, ফর্সা, গালে সাদা দাড়ি, পরনে সাদা পাঞ্জাবী, পাঞ্জাবীর ভিতরে কালো সোয়েটার, উপরে নীল হাফ সোয়েটার, শালের চাদর, সাদা লুঙ্গি, হাতে তজবিহ এবং মাথায় দুটি টুপি (নামাজের ও শুীত নিবারনের মানকি টুপি) পরিহিত ছিল। এরপর স্থানীয়রা আড়ানী ষ্টেশনের খালাসি আবু হায়দার জাহানকে বিষয়টি জানান।

বিষয়টি নিশ্চিত করে আড়ানী রেলওয়ে ষ্টেশনের ওয়েম্যান আবু হায়দার জাহান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সকাল সাড়ে সাতটার রাজশাহী হতে গোয়ালন্দগামী মধুমতি ট্রেনের নিচে চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃদ্ধ লোকটিকে দেখে মনে হয় তিনি উচ্চ বিত্ত পরিবারে হতে পারে।

এ বিষয়ে ঈশ্বরদী রেলপুলিশে খবর দেয়া হয়েছিল। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে গেছে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.