অবশেষে রণবীর-ক্যাটরিনা বিচ্ছিন্ন!
অনলাইন ডেস্ক: বলিউড পাড়ায় যে দুজনকে নিয়ে সব সময় মিডিয়া সরব থেকেছে। যারা রাগ-অভিমান ভুলে গিয়ে মুহুর্মুহ দুজনার হয়েছেন। এমন বিলম্বিত মত পার্থক্যের পর দুজন অবশেষে একে অপরকে ছেড়ে গেলেন। পিংকভিলা ডটকমের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রথম ডেটিংয়ের ছয় বছর পর তারা বিচ্ছিন্ন হলেন।
প্রতিবেদনে দুজনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়, তারা দুজনই সম্পর্কটি ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করলেও একে অপরকে ছাড় না দেয়ার মানসিকতায় তা ব্যর্থ হয়েছে।
সূত্রটি আরো জানায়, তাদের কোলাহলপূর্ণ সম্পর্কের বিষয়টি ছিল রণবীরের একটি তামাশার প্রচার।
প্রতিবেদনে আরো বলা হয়, যেখানে ক্যাটরিনা-রনবীর লিভ টুগেদার করতেন সেই কারটার রোডের বাড়ি থেকে রণবীর বাবা-মার সঙ্গে চলে গেছেন।