Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রামপালে গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ে ৩ দিনব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

এসএম সাইফুল কবির, বাগেরহাট: ১৮ জানুয়ারী সোমবার বিকাল ৩ টায় গিলাতলা মাধ্যমিক বিদ্যালয়ে ৩ দিন ব্যাপি ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আঃ খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টি.এম জাকির হোসেন, উপ-পরিচালক শিক্ষা অধিদপ্তর, খুলনা অঞ্চল। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক শেখ জামিল হাসান জামু, উপজেলা মাধ্যমিক শিক্ষা আফিসার পরিতোষ কুমার আওলীয়া, বাশতলী ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মাদ আলী, বাইনতলা ইউপি চেয়ারম্যান খাঁন তায়েব আলী, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাওলাদার হাফিজুর রহমান, ইউনিয়ন সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পাদক ইনামুল বাশার বাচ্ছু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী ও স্কুলের শিক্ষক, ছাত্রছাত্রী বৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.