Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

হাতীবান্ধায় বই উৎসব অনুষ্ঠিত

Hatibandha News  01-01- ি2016 (1)জাহাঙ্গীর আলম রিকো, হাতীবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে হাতীবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্তীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। এভাবেই উপজেলার সকল প্রাইমারী ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউএনও মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম ও মাকতুফা ওয়াশিম বেলী, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম,জি মো¯তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম প্রমূখ। এব্যাপারে হাতীবান্ধা উপজেলা শিক্ষা অফিসার হাসান আতিকুর রহমান বলেন, এবারে ২২০টি প্রাইমারী শিক্ষা প্রতিষ্ঠানের ৪৮ হাজার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা হাসি মনে বাড়ি ফিরে।

Leave A Reply

Your email address will not be published.