Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

মাদায়ার উদ্দেশ্যে রওনা হয়েছে ত্রাণ

madaya_640x360_afp_nocreditআন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার অবরুদ্ধ শহর মাদায়ায় অন্তত মাসখানেকের খাবার, শীতের কাপড় চোপড় এবং ওষুধ নিয়ে এটি ত্রাণ কনভয় রওনা দিয়েছে। মাসের পর মাস ধরে সরকারি বাহিনীর অবরোধের মুখে ৪০০০০ মানুষের এই শহরে খাদ্য সঙ্কট চরমে পৌঁছেছে। না খেয়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত ঐ শহরে কিছু লোক সেখানে মারাও গেছে বলে খবর বেরিয়েছে। তার পরেই সরকার সেখানে ত্রাণ ঢুকতে দিচ্ছে।
বিবিসি সংবাদদাতারা জানাচ্ছেন, অনাহারের থেকে অস্থিচর্মসার চেহারা হওয়া মাদায়ার শিশুরা এখন সিরিয়া সংকটের প্রতীকে পরিণত হয়েছে। জাতিসংঘ একথাও বলেছে যে তারা খেতে না পেয়ে মানুষের মারা যাবার খবরও পেয়েছেন। মাত্র গত সপ্তাহে সিরিয়ার সরকার ত্রাণ বহরকে ঐ এলাকাগুলোতে যাবার অনুমতি দেয়।
জাতিসংঘের এক কর্মকর্তা জানাচ্ছেন, এখন দুপক্ষ থেকেই আশ্বাস দেয়া হয়েছে যে ত্রাণবাহী বহরগুলো নিরাপদে যেতে পারবে।সর্বশেষ বার্তায় বিবিসির সংবাদদাতা লিজ ডুসেট জানাচ্ছেন, দামেস্ক থেকে মাদায়ার উদ্দেশ্যে ত্রাণবাহী যানের বহর রওনা দিয়েছে। কিন্তু এখনো সেখানে পৌঁছায়নি। আজই কোন এক সময় তারা সেখানে পৌঁছাবে। মাদায়া ছাড়াও উত্তর সিরিয়ার দুটি গ্রাম যা এখন বিদ্রোহীরা ঘিরে রেখেছে – সেখানেও খাদ্য সাহায্য পাঠানো হবে।
সেখানে আটক পড়ে আছে ২০,০০০ লোক। আর পুরো সিরিয়া জুড়ে সংকটজনক অবস্থায় যুদ্ধ-বিক্ষুব্ধ এলাকায় বাস করছে এমন লোকের সংখ্যা প্রায় ৪৫ লাখ।

Leave A Reply

Your email address will not be published.