Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নড়াইলে ব্যবসায়ীসহ চার জনকে ধরে নিয়ে গেছে ডিবি পুলিশ

02উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে রুপগঞ্জ বাজার থেকে এক ব্যবসায়ীসহ চার জনকে ধরে নিয়ে গেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (১২ জানুয়ারী) রাত সাড়ে দশটার দিকে রুপগঞ্জ বাজারের নিজেস্ব ব্যাবসা প্রতিষ্ঠান সিকদার টেলিকম থেকে আটক করা হয় । আটতকৃতরা হল সিকদার টেলিকমের মালিক জিকু সিকদার, ও তার ফুফাত ভাই সজিব (২০), আবিদ (২৩) ও দোকানের এক কর্মচারী। ঘটনাস্থর পরিদর্শনের সময় পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, নড়াইলের কোন পুলিশ তাদের আটক করেনি। পরে জানতে পেরেছেন ঢাকার ডিবি পুলিশ তাদেরকে আটক করেছে। তিনি আরও জানান ধারনা করা হচ্ছে যেহেতু তারা বিকাশের এজেন্ট ব্যবসায়ী কোন গ্রাহকের সাথে প্রতারনা করার জন্য তাদেরকে আটক করা হতে পারে।

Leave A Reply

Your email address will not be published.