Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »
Browsing Category

জাতীয়

সাংবাদিকদের আতঙ্কের কারণ নেই ৩২ ধারা নিয়ে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল সিকিউরিটি আইনের ৩২ ধারা নিয়ে গণমাধ্যমকর্মীদের কোনো রকম আতঙ্কিত হওয়ার কারণ নেই। সংসদে এটি উত্থাপিত হয়েছে। এখন আইনের খসড়াটি সংসদীয় স্থায়ী কমিটিতে যাবে।আজ মঙ্গলবার জেলা জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয়…

বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব, ৬টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ-ভারত সম্পর্ককে আরো জোরদারের লক্ষ্যে দু'টি দেশের মধ্যে ৬ টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে গতকাল সোমবার ।রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিজয় কেশভ গোখলে ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হকের মধ্যে…

কোটা ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত, ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিত

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থা কোটা সংস্কার আন্দোলনের ভিত্তিতে কোটা ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আন্দোলনটির প্রতিনিধি দলের বৈঠক শেষে ৭ মে পর্যন্ত আন্দোলন…

গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তি না দিলে দুর্বার অান্দোলন – আন্দোলনের সমন্বয়ক

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার এবং আটককৃত শিক্ষার্থীদের মুক্তি না দিলে বিকেল থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন কোটা সংস্কার…

সেতুমন্ত্রীর সাথে দেখা করতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি দল

সরকারের আহ্বানে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ২০ সদস্যের প্রতিনিধি দল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সাথে দেখা করতে গেছে বলে সাংবাদিকদের জানান আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক হাসান আল মামুন ।এদিকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও চলছে…

শাহবাগে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের লাঠিপেটা-টিয়ারশেল

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারসহ পাঁচ দফা দাবির কর্মসূচিতে শিক্ষার্থীদের লাঠিপেটা ও টিয়ারশেল ছুড়ে সরিয়ে দিয়েছে ‍পুলিশ। রবিবার শাহবাগ মোড়ে সাড়ে চার ঘণ্টা অবরোধের পর লাঠিপেটা, টিয়ার শেল মেরে তাদের সরিয়ে দেওয়া হয়। রাত ৮টার দিকে পুলিশ…

এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রে বহিষ্কার ১৬৭, অনুপস্থিত ১২ হাজার ৫৭৫

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান ২০১৮ -এর অনুষ্ঠিত ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় সারাদেশে মোট ১৬৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং নয়টি বোর্ডে সাড়ে ১২ হাজার ৫৭৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া সিলেট বোর্ডে একজন পরিদর্শককে…

আজ বিকেলে বসছে সংসদের ২০তম অধিবেশন

আজ রবিবার বিকেল ৫ টায় শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের ২০ তম অধিবেশন । জানা গেছে এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে । রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২১ মার্চ এ অধিবেশন আহ্বান করেছেন।সাংবিধানিক…

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পণ্য সামগ্রী বিক্রি করবে টিসিবি

আসন্ন পবিত্র রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে খোলা বাজারে সাশ্রয়ী দরে পণ্য সামগ্রী বিক্রি করবে টিসিবি । বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।বৈঠকে রমজানে বাজার স্থিতিশীল…

বাংলাদেশ ও প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

১০ লক্ষাধিক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা দেখানোর জন্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন । গতকাল শুক্রবার রাত ৯টা ২৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন…