Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁর মহাদেবপুরে ব্র্যাক আন্ত:জেলা বিতর্ক প্রতিযোগিতা

নওগাঁ প্রতিনিধি: ব্র্যাক শিক্ষা কর্মসূচি পেইস এর আয়োজনে ‘যুক্তির আলোয় খুঁজি মানুষের মুক্তি’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে আন্ত:জেলা শিক্ষক ও শিক্ষার্থী বিতর্ক প্রতিযোগিতা ২০১৪ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার জেলার…

উল্লাপাড়ায় রেল লাইনে আগুন

উল্লাপাড়া সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেললাইনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-রাজশাহী-খুলনা রেলপথের উল্লাপাড়া ও লাহিড়ী মোহনপুর স্টেশনের মাঝে মণ্ডলজানির কাছে রেলসেতুর পশ্চিম পাশে এ ঘটনা ঘটায় অবরোধ সমর্থনকারীরা।…

নাশকতার বিরুদ্ধে ফেনীর সদর হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের মানববন্ধন

ফেনী প্রতিনিধি: নাশকতার বিরুদ্ধে মানবনন্ধন করেছেন ফেনী জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শনিবার সকালে ফেনী আধুনিক সদর হাসপাতালের সামনে সকাল ১১টায় উক্ত মানব বন্ধন অনুষ্ঠিত হয়। নাশকতার বিরুদ্ধে মানববন্ধনে নেতৃত্ব দেন জেলার…

চট্টগ্রামে পোশাক কর্মীকে কুপিয়ে খুন

চট্টগ্রাম প্রতিনিধি: নগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় মো. ফরিদ (২৭) নামে এক পোশাক কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। গত কাল সকাল ১০টার দিকে খোয়াজনগর এলাকায় শিমক্ষেত থেকে ফরিদের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। কর্ণফুলী থানার ওসি মো. মহিউদ্দিন…

ভোলায় ৭ ব্যারেল ডিজেল ও কেউয়া কাঠ জব্দ

ভোলা প্রতিনিধি: ভোলায় পৃথক অভিযান চালিয়ে সাত ব্যারেল ডিজেল ও ২০০ পিস কেওয়া কাঠ জব্দ করেছে কোস্টগার্ড। এছাড়া এসময় ডিজেল ও কাঠ বহনকারী দু’টি ট্রলারও জব্দ করা হয়। গত কাল শুক্রবার রাত ও শনিবার দুপুরে কোস্টগার্ড এসব জব্দ করে। কোস্টগার্ড দক্ষিণ…

ভাঙ্গায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ২

ভাঙ্গা সংবাদদাতা, ফরিদপুর: উপজেলার বড়ইতলা বাসস্ট্যান্ডের উত্তর পাশে ব্রিজের নিকট নসিমনের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে শুক্রবার বিকাল ৫ টার দিকে একজন নিহত এবং একজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ডিমের খাঁচা বোঝাই একটি নসিমন ভাঙ্গা থেকে…

রাজাপুরে বাসে পেট্রোলবোমা হামলায় আহত ৭, গ্রেফতার ৯

রাজাপুর প্রতিনিধি, ঝালকাঠি: বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার দক্ষিণ রাজাপুর নামক স্থানে শুক্রবার রাত ৮টায় ঢাকাগামী যাত্রীবাহী ঈগল পরিবহনের একটি গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে…

চারঘাটে বিরল প্রজাতির বন্য প্রাণি উদ্ধার

চারঘাট প্রতিনিধি, রাজশাহী: রাজশাহী চারঘাট এলাকা থেকে একটি বিরল প্রজাতির বন্য প্রাণি উদ্ধার করে ইউএনও এর নিকট হস্তান্তর করেছে স্থানীয়রা। গত কাল শনিবার সকাল ৮টার সময় চারঘাট মোক্তারপুর দফাদারপাড়ার আ. ছালামের ছেলে সবুজ আলী (২০) তাল গাছের উপড়…

জীবননগরে ২টি বাসে আগুন

জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার জীবননগরে পেট্রোল বোমা ছুঁড়ে ২টি বাসে আগুন দিয়েছে হরতাল-অবরোধকারীরা। গত শুক্রবার রাত ৩টার সময় জীবননগর উপজেলার বাসস্ট্যান্ডের পাশে জীবননগর পৌর মেয়র হাজী নোয়াব আলীর বাড়ির সামনে রাখা ২টি বাসে পেট্রোল বোমা…

রাণীশংকৈল প্রেস ক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত

রাণীশংকৈল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেস ক্লাব কার্যালয়ে গত শুক্রবার বিকালে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাণীশংকৈল প্রেস ক্লাবের কলম সৈনিক আনিসুর রহমান বাকির সভাপতিত্বে নবনির্বাচিত সভাপতি মো. মোবারক আলী, সম্পাদক মো. বিপ্লব,…