‘গুয়ান্তানামোর আরো ৫ বন্দিকে হস্তান্তর করল আমেরিকা
আন্তর্জাতিক ডেস্ক:আমেরিকার গুয়ান্তানামো কারাগার থেকে পাঁচ ইয়েমেনি বন্দিকে ওমান ও এস্তোনিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে চার জনকে ওমানে এবং বাকি একজনকে এস্তোনিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে বলে বুধবার পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে।…