Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

ঠাকুরগাও শিল্প ও বাণিজ্য মেলা 07 -01-2016 (1)আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও শিল্প ও বাণিজ্য মেলার শুভ উদ্বোধন ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি এর আয়োজনে এই মেলার শুভ উদ্বোধন হয়। এ সময় ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি হাবিবুল ইসলাম বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের জেলার প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা পরিষদের প্রশাসক সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও পৌরসভার মেয়র এস,এম,এ মঈন, চেম্বার অব কমার্সের পরিচালক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ। বক্তারা ঠাকুরগাঁওয়ের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য সমাজের সকল স্তরের হাত থেকে রক্ষা করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.