Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শেষ হলো “সাইকেল চোর” নাটকটি’র শ্যূটিং

mmm (2)বিনোদন প্রতিবেদক: মৃত্তিকা প্রডাকশন’র নির্মিত পরিচালক রানা হোসেনের “সাইকেল চোর” প্যাকেজ নাটকটি’র শ্যূটিং কাজ ইতিমধ্যে সম্পূন্ন হয়েছে। সম্ভবত আগামী মাসে এটিএন বাংলায় এটি প্রচার হবে বলে জানান নাটকটির পরিচালক। নাটকটিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন গাজী খালেক।

মুন্সিগঞ্জ ও গাজীপুর পূবাইলের প্রাকৃতিক লীলাভূমিতে নাটকটি’র কিছু অংশ এবং বাকি অংশ শ্যূটিং এর কাজ গত শুক্রবার রাজধানীর রামপুরার আফতাব নগরে সম্পূন্ন হয়েছে।

নাটকটিতে (হাঁসুর চরিত্রে) এ প্রজন্মের সাড়া জাগানো অভিনেতা টুটুল চৌধুরী এবং (শিউলির চরিত্রে) নায়িকা সীমানা অভিনয় করেছেন। অন্যদিকে হাঁসুর বন্ধু (রাসেল)এর চরিত্রে নবাগত আশিক আহম্মেদ অভিনয় করেন।
এছাড়া নাটকটিতে আরো অভিনয় করেছেন, রাজা হাসান, মাসুম, প্রিয়া ও সাংবাদিক মশিউর রহমান সহ অন্যান্য অভিনয় শিল্পীগন।
‘এক গ্রামের মেম্বরের ছেলে ছিল হাঁসু। সে ঐ গ্রামের শিউলি নামের একটি মেয়েকে মনের গহীনে ভালোবেসে ফেলেছিল। একদিন সে তাঁর ভালোবাসার মানুষটিকে মনের কথা বলে ফেল্লো। কিন্তু শিউলি তাঁর ভালোবাসাকে প্রত্যাখ্যান করে দিল। পরে সে এ বিষয়টি তাঁর বন্ধুদের সঙ্গে খুলে বল্লো। শিউলির ভালবাসা পাওয়ার জন্য সে যে রাস্তা দিয়ে আসা-যাওয়া করে সেখানে জিন পরীর পানি পড়া ছিঁটিয়ে দেওয়ার জন্য তাকে মিথ্যে বুদ্ধি দিল তাঁর বন্ধুরা। আর পানি পড়া আনতে দরকার এক হাজার টাকা। একদিকে হাঁসুর কাছে কোন টাকা নেই। অন্যদিকে শিউলির ভালবাসা পাওয়ার জন্য পানি পড়া আনতে এক হাজার টাকার প্রয়োজন। এই চিন্তায় শেষ পর্যন্ত সে কোন উপায় না পেয়ে সাইকেল চুরির মত অপরাধ কাজে লিপ্ত হলো’। এভাবে করে নাটকটির কাহিনী শেষ হয়।

Leave A Reply

Your email address will not be published.