Browsing Category
চট্টগ্রাম বিভাগ
কুমিল্লায় বাস-লেগুনা সংঘর্ষে ৩ জনের মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। শনিবার বিকালে জেলার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-চাঁদপুর সড়কের শিকারপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র…
টেকনাফে চার কোটি টাকার ইয়াবা উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফে সাড়ে চার কোটি টাকা মূল্যের এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সকাল ৯টায় টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়াস্থ নাফ নদীর মোহনা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফস্থ…
লামায় পাহাড় ধ্বসে ৭ জনের মৃত্যু
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামায় পাহাড় ধ্বসে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শুক্রবার রাত সাড়ে তিনটায় উপজেলার হাসপাতাল পাড়ায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, রোজিনা আক্তার (৩০), মো: সাগর (১৪), মো: সাজ্জাত হোসেন (৫),…
কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলজুড়ে ৭ নম্বর বিপদ সংকেত
কক্সবাজার প্রতিনিধি : বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে কক্সবাজার ও চট্টগ্রাম উপকূলজুড়ে সাত নম্বর বিপদ সংকেত জারি করেছে প্রশাসন। সেই সঙ্গে মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পাঁচ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পাশাপাশি উপকূল এলাকার বাসিন্দাদের…
আজ কক্সবাজারের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
কক্সবাজার প্রতিনিধি : জলোচ্ছ্বাস ও পাহাড় ধসের আশঙ্কায় আজ বৃহস্পতিবার কক্সবাজারের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার রাত সোয়া ৮টার দিকে জেলা প্রশাসনের এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানকে…
মিয়ানমার থেকে ফিরছে আরো ১৫৯ বাংলাদেশি
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া অভিবাসীর মধ্যে কাল বৃহস্পতিবার ফিরছেন আরো ১৫৯ বাংলাদেশি।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-মিয়ানমার ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে মিয়ানমারের অভ্যন্তরে বিজিবি-বিজিপির মধ্যে পতাকা বৈঠকের…
চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত
চট্টগ্রাম : চট্টগ্রামে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মো. জাফর নামে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে। আজ রবিবার ভোররাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় এঘটনা ঘটে। এ সময় র্যাব ঘটনাস্থল থেকে অস্ত্র ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। র্যাব-৭ এর…
রাঙামাটিতে গুলিতে শিশুসহ নিহত ২
রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে দুর্বৃত্তদের গুলিতে শিশুসহ নিহত হয়েছে দুইজন। শনিবার দিবাগত রাত ১টার দিকে শহরতলির খেপ্যেপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছে, গুলিতে সাবেক শান্তি বাহিনীর সদস্য আশুতোষ তালুকদার ওরফে সুপ্রিয় (৫৫) নিহত হয়েছেন।…
ফেনীতে পাহাড়ি ঢলে ভেসে গেছে কয়েক’শ বসতবাড়ি
প্রবল বর্ষণ ও ভারত থেকে নেমে আসা ঢলে ফেনীর মুহুরি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ফুলগাজী বাজারসহ আটটি গ্রাম। ভেসে গেছে কয়েক'শ বসতবাড়ি, গাছপালা, পুকুরের মাছ ও ফসলি জমি। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানকার হাজার হাজার জনজীবন।
বন্যার পানিতে সব…
সেন্টমার্টিনে ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত
কক্সবাজার প্রতিনিধি : সেন্টমার্টিন দ্বীপে প্রবল ঝড়ো হাওয়ায় নয়টি ঘর বিধ্বস্ত হয়েছে। এতে আহত হয়েছে পাঁচ শিশু। শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঝড় শুরু হয়। কোস্টগার্ড সেন্টমার্টিনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ডিকসন চৌধুরী জানান, শুক্রবার রাত থেকে…