Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অধুনালুপ্ত ছিট মহলে “চা বাগানের” নৈসর্গিক সৌন্দর্য

debigonjদেবীগঞ্জ প্রতিনিধি, পঞ্চগড়: চা বাগানের কথা উঠলে মনে হয় সিলেট কিংবা শ্রীমঙ্গলের কথা। উঁচু নিচু সবুজে ঘেরা টিলা আর পাহার তার গাঁয়ে সারি সারি চা গাছ কিন্তু সমতল ভূমিতে যে চা বাগান হতে পারে তা পঞ্চগড় না এলে বোঝা যাবেনা। পঞ্চগড় জেলা চা চাষে ব্যাপক উন্নতি হয়েছে। এছাড়া এক সময়ের কাল্পনিক কাঁটাতরে অবরুদ্ধ ছিট মহলেও চা চাষ হচ্ছে।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অধুনালুপ্ত ছিট মহল কোটভাজনীতেও চা বাগান গরে উঠেছে। অধুনালুপ্ত ছিট মহল কোটভাজনীতে চা বাগান হওয়ায় দেশের আর্থ সামাজিক উন্নয়ন ছারাও এলাকার ব্যাপক উন্নয়ন হবে বলে মনে হয়। একসময়ের অনুন্নত,অবহেলিত অধুনালুপ্ত ছিট মহলে চা বাগানে নৈসর্গিক সৌন্দর্য বিরাজ করছে।

Leave A Reply

Your email address will not be published.