Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অনিশ্চিত শামি

170695-1999616স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ থেকেই হাঁটুর যন্ত্রণায় ভুগছিলেন। শেষ মুহূর্তে আইপিএল-৮ থেকে ছিটকে যান। শেষ পর্যন্ত হাঁটুতে সফল অস্ত্রোপচার করা হলো ভারতীয় পেসার মোহাম্মদ শামির। ফলে জুনে বাংলাদেশ সফরে অনিশ্চিত টিম ইন্ডিয়ার এই পেসার। হাঁটুর চোটের জন্য আইপিএল এইটে দিল্লি ডেয়ারডেভিলিসের হয়ে কোনও ম্যাচেই নামতে পারেননি শামি। শেষ পর্যন্ত তার বদলি খেলোয়ার নেয় দিল্লি। মঙ্গলবার মুম্বাইয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে হাঁটুতে সফল অস্ত্রোপচার হয় শামির। চিকিৎসকরা জানান, মাস খানেকের বিশ্রামের পর ফের মাঠে নামতে পারবেন শামি। অস্ত্রোপচারের পর বৃহস্পতিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দেশের হয়ে ১২টি টেস্ট খেলা ডানহাতি পেসার। ফলে বাংলাদেশ সফরে অনিশ্চিত শামি। সম্ভবত তাকে ছাড়ায় বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবে কোহলি বাহিনী। শামির বাবা তৌসিফ আহমেদ জানান, ‘ইনশায়াল্লাহ অস্ত্রোপচার সফল হয়েছে। মাস খানেক বিশ্রামের পর ফের ও মাঠে নামতে পারবে। হাঁটুর যন্ত্রণায় বেশ কিছুদিন ধরেই কষ্ট পাচ্ছিল। বিশ্বকাপেও এ নিয়েও ভুগতে হয়েছে। আশা করি, এবার মাঠে সেরাটা দিতে পারবে।’

Leave A Reply

Your email address will not be published.