Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

অপূর্ব, নাঈম ও মমর কাপল

b-10aবিনোদন ডেস্ক:
অপূর্ব নাকি নাঈম, কাকে বলা হবে মমর কাপল। নাঈমের সঙ্গে মমর বিয়ের কথাবার্তা আগে থেকেই ঠিক। কিন্তু বড় বোনের বিয়েতে ছবি তুলতে আসা অপূর্বর সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে মমর। কে হবেন মমর জীবনসঙ্গী। এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ‘কাপল’ নাটকে। এটি লিখেছেন ও পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে আরও অভিনয় করেছেন ঈশিকা খান ও কাজী উজ্জ্বল। রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হয়েছে। এতে সাজিদের সুর-সংগীতে তাহসানের গাওয়া ‘এতো মায়া’ শিরোনামের একটি গান রয়েছে। এর কথা লিখেছেন মাকসুদ আলম রিফাত। শিগগিরই একটি টিভি চ্যানেলে প্রচার হবে নাটকটি। মম বলেন, ‘এ নাটকে আমার চরিত্রের নাম নাবিলা। ভাল লিগেছে কাজটি করে।’ এদিকে গত কাল বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবর্তনে অংশ নিয়েছেন মম। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে ২০১০ সালে øাতক আর ২০১২ সালে øাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.