Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অভিনয় করতে গিয়ে আঘাত পেল জন

06-john abraham wallpapers photosবিনোদন ডেস্ক:
‘ওয়েলকাম’ ছবির শ্যুটিং করতে গিয়ে চোট পেয়েছেন জন আব্রাহাম। শ্যুটিং চলছিল দুবাইয়ের এক মরুভূমিতে। আর সেখানেই গাড়ি উল্টে গিয়ে পিঠে আর কোমরে আঘাত পেয়েছেন বলিউডের এই হিরো। চোট এতটাই গুরুত্বর যে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হয়। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ‘সেই সময় মরুভূমিতে একটি ‘কার চেজ’-এর দৃশ্যের শ্যুটিং হচ্ছিল। যেখানে জন একটি এসইউভি গাড়ি মরুভূমির ওপর দিয়ে চালাচ্ছিলেন। আর তখন তার উল্টো দিক দিয়ে ছুটে আসছিল একের পর এক গাড়ি। শ্যুটিং শুরুর প্রথম কয়েক মিনিট দক্ষতার সঙ্গে নায়ক এই গাড়িগুলো কাটিয়ে এগিয়ে যাচ্ছিলেন কিন্তু কিছু সময় পরেই ঘটে অঘটন। হঠাৎ করে গাড়ির ব্রেক দেন জন কিন্তু গতি খুব বেশি থাকায় টাল সামলাতে না পেরে একদিকে উল্টে যায় গাড়ি’। এই দুর্ঘটনার পর জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে একমাস রেস্ট নিতে বলেছেন।

Leave A Reply

Your email address will not be published.