Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

অর্থ পেতে নতুন পরিকল্পনা গ্রিসের

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের ভেঙে পড়া অর্থনীতিকে টিকিয়ে রাখতে দরকার আরো অধিকতর অর্থ সহায়তা বা বেইলআউট। তাই ইউরোপীয় অর্থদাতাদের সহায়তা পাওয়ার আশায় গ্রিসের অর্থনৈতিক সংস্কার আনতে অবশেষে দেশটি নতুন একটি প্রস্তাব দিয়েছে। অর্থদাতাদের সুপারিশ মত কর বৃদ্ধি করা, পেনশন বিধিতে পরিবর্তন আনার কথা বলা হয়েছে নতুন এই প্রস্তাবে।

গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী প্যানোস ক্যামেনোস বলেছেন, গ্রিসের সরকার অর্থনৈতিক সংস্কারে সম্মত হয়েছে এবং এখন তৃতীয়বারের মত বেইলআউটটি পাওয়ার ব্যাপারে আশা করছে তারা।

প্রতিরক্ষামন্ত্রী বলছেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ইতোমধ্যেই রাজনৈতিক নেতারা সম্মত হয়েছেন এবং কয়েক ঘণ্টার মধ্যেই প্রস্তাব হস্তান্তর করা হবে।’

ইউরোজোন কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার শেষ হবার কিছু সময় আগে তারা গ্রিসের এই প্রস্তাব পেয়েছে এবং ইউরো জোনের অর্থমন্ত্রীরা এই প্রস্তাবটিকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করবে।

গ্রিক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস যে প্রস্তাব এনেছেন এটির উপরে আজ শুক্রবারে ভোটাভুটি হবে দেশটির সংসদে। সংসদে পাস হলে ইউরোজোনের নেতারা বিষয়টিকে বিবেচনা করবেন শনিবার। এরপর রবিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের যে বৈঠক হবার কথা রয়েছে, সেখানেই সিদ্ধান্ত নেয়া হবে গ্রিসের আনিত এই প্রস্তাবের ব্যাপারে।

গত রবিবারে যে গণভোট হয়েছিল সেখানে কৃচ্ছতাসাধনের বিষয়ে অসম্মতি জানিয়ে না ভোট দিয়েছিল গ্রিসের জনগণ।

কিন্তু গ্রিসের গণমাধ্যমগুলোর বরাত দিয়ে জানা যাচ্ছে, নতুন এই প্রস্তাবে কর বৃদ্ধি, প্রাইভেটাইজেশান বা বেসরকারিকরণ এবং খরচ কমানোর মতন বিষয়গুলো রয়েছে।

নতুন করে আরো তিন বছরের জন্য একটি বেইলআউট চাচ্ছে গ্রিস আর সেই সঙ্গে দেশটির কাঁধে যে বিপুল ঋণের বোঝা চেপেছে সেটিরও কিছুটা পুনর্গঠন চাচ্ছে এক সময়ের সভ্যতার সূতিকাগার।

সূত্র: বিবিসি

Leave A Reply

Your email address will not be published.