Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আ.লীগ নেতা মোতালেব স্মরণে সিদ্ধিরগঞ্জে দোয়া মাহফিল

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জ সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলার পিতা আব্দুল মোতালেবের ইন্তেকালে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় সিদ্ধিরগঞ্জ পুলস্থ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের উদ্যোগে, থানা সভাপতি আলহাজ্ব মো. মজিবুর রহমানের নেতৃত্বে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাবু কালীপদ মল্লিক, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি ছাদেকুর রহমান, প্রচার সম্পাদক তাজিম বাবু, আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ, আওয়ামী লীগের নেতা আব্দুল আলী, বাদল মেম্বার, ট্রাক শ্রমিক লীগের নেতা ইকবাল হোসেন, নাজমুল হাসান খোকা, গার্মেন্টস শ্রমিক জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, আওয়ামী মোটর চালকলীগের জেলা সহ-সভাপতি সেলিম রেজা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আব্দুল হাকিম, জাকির হোসেনসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাজী মোতালেব দীর্ঘ ২৭ বছর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে গেছেন।

Leave A Reply

Your email address will not be published.