Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আজ ইংল্যান্ডের বিপক্ষে থাকবেনা ওয়াটসন

স্পোর্টস ডেস্ক:
বৃহস্পতিবার অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ের চোট পাওয়ায় হোবার্টে আজ ইংল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের পরের ম্যাচে খেলা হচ্ছে না শেন ওয়াটসনের। ভারতের বিপক্ষে খেলা দল থেকে অস্ট্রেলিয়া ইতোমধ্যেই সেরা একাদশে দুটি পরিবর্তন এনেছে। স্লো ওভার রেটের কারণে শুক্রবার মাঠে নামা হবে না স্বাগতিক অধিনায়ক জর্জ বেইলির। আর ডেভিড ওয়ার্নারকে ঝরঝরে করার জন্য বিশ্রাম দেয়া হয়েছে। এখন ওয়াটসনের আনহুত চোটের কারণে তৃতীয় পরিবর্তন দরকার হবে অসিদের। এখনো ওয়াটসনের জন্য অবশ্য কোন বিকল্প খেলোয়াড়ের নাম ঘোষণা করা হয়নি। অবশ্য অস্ট্রেলিয়ার জন্য একটি অপশন আছেই। তা হলো মিশেল মার্শ। কেননা চোট থেকে ফেরার পর ইতোমধ্যেই দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন মার্শ ভাইদের অন্যতম এই সদস্য। এদিকে বেইলি ও ওয়ার্নারের বদলে ক্যামেরুন হোয়াইট ও শন মার্শক ডাকা হয়েছে। ওয়াটসনের ইনজুরি নিয়ে অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভ স্মিথ বলেন, ‘বৃহস্পতিবার সকালে বল করার সময় ব্যথা পেয়েছে ওয়াটসন। আমি মনে করিনা এটা খুব বড় কিছু। বরং বিশ্বকাপের আগে পূর্ব সতর্কতা হিসেবে তাকে কিছুটা মুডে আনতে চাইছি আমরা।’ সংযুক্তি হিসেবে স্মিথ এও জানান অ্যারন ফিঞ্চের সঙ্গে আজ অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধনী জুটিতে নামবেন শন মার্শ।

Leave A Reply

Your email address will not be published.