Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আবাসিক হোটেলে পর্যটক খুন, ২ নারীসহ আটক তিনজন

ব্যাবসায়ীকে-খুন-পালানোর-সময়-

রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটি শহরের একটি হোটেল থেকে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কলেজ গেইট এলাকায় ‘জর্জ’ হোটেলের একটি কক্ষে লিটুর (৩৫) রক্তাক্ত লাশটি পাওয়া যায় বলে জানান রাঙামাটি কোতোয়ালি থানার ওসি আব্দুল রশিদ। এ ঘটনায় জড়িত সন্দেহ দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- লিটুর বন্ধু শাওন এবং শাওনের স্ত্রী শায়রা হক মৌ ও শ্যালিকা ফরিদা হক পদ্মা। এ তিন জনের বাড়ি কুমিল্লা শহরের রেসকোর্স এলাকায়। নিহত লিটু চট্টগ্রামের হালিশহরের গ্রীনভিউ আবাসিক এলাকার বাসিন্দা। লিটু শাওনের ব্যবসায়িক অংশীদার বলে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শাওন তার স্ত্রী ও শালিকাকে নিয়ে কুমিল্লা থেকে রাঙামাটি বেড়াতে আসেন। পরে লিটু রাঙ্গামাটি এলে তারা শহরের কলেজ গেইটের সামনে আবাসিক হোটেল জর্জ এ দুটি রুম ভাড়া নেন। “শুক্রবার সকালের রুম ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর কক্ষটি পরিষ্কার করতে গিয়ে রক্ত দেখতে পায় হোটেলকর্মীরা। তারা বিষয়টি ম্যানেজারকে জানালে তিনি থানায় খবর দেন। পুলিশ টয়লেট থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় লিটুর রক্তাক্ত লাশ উদ্ধার করে।” পরে বিকালে শহরে ঘোরাঘুরির সময় একটি প্রাইভেটকারসহ ওই তিনজনকে আটক করা হয় বলে জানা যায়।

Leave A Reply

Your email address will not be published.