Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আরপিএমপি কমিশনারকে সোনারচাঁদ ফাউন্ডেশনের পক্ষ থেকে পিপিই প্রদান


মেহেদী হাসান সুমন, রংপুর:
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে সোনারচাঁদ ফাউন্ডেশন হারাগাছ রংপুর এর পক্ষ থেকে পিপিই প্রদান করা হয়।
রবিবার দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে করোনা মহামারীতে ব্যক্তিগত সুরক্ষায় ১’শ টি ‘পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট’ পিপিই প্রদান করেন সংগঠনের পরিচালক ও সোনার চাঁদ বিড়ির পরিচালক (স্বত্বাধিকারী) এবং হারাগাছ প্রেসক্লাবের উপদেষ্টা মোতাব্বেল হোসেন টিটো।
দেশের এই ক্রান্তিকালে পুলিশ প্রশাসনকে সুরক্ষিত ভাবে মাঠ পর্যায়ে কাজ করতে সহায়ক হিসেবে পিপিই প্রদান করায় সংগঠনের পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন আরপিএমপি’র উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, হারাগাছ প্রেসক্লাবের সভাপতি আয়নাল হক ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সুমনসহ মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.