Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আর্জেন্টিনায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ৭

Argenitna_225292528আন্তর্জাতিক ডেস্ক:

আর্জেন্টিনার উত্তরাঞ্চলের করডোবা রাজ্যে তাণ্ডব চালিয়েছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন কয়েকজন। ধ্বংস হয়ে গেছে দেড় হাজার বাড়িঘর। ভেঙে গেছে দু’টি সেতু। স্থানীয় সময় রোববার (১৫ ফেব্র“য়ারি) প্রায় ১২ ঘণ্টা ধরে ঝড় তাণ্ডব চালায়। ঝড় চলাকালে অন্তত ৩২ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঝড় আর ভারি বৃষ্টিপাতে ভয়ংকর হয়ে তীরের বাড়িঘর ভেঙ নিয়ে যায় অ্যাস্কোচিঙ্গা নদী। করডোবার গভর্নর হোসে ম্যানুয়েল ডি লা সোটা জানান, ঘূর্ণিঝড়ের আভাসে প্রায় এক হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.