Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আল-আমিনের জায়গায় বিশ্বকাপ খেলবেন শফিউল

Alamin_Safiulস্টাফ রিপোর্টার:
দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন শফিউল ইসলাম। দলীয় শৃঙ্খলা ভাঙার কারণে দল থেকে বাদ পড়া আরেক পেসার আল-আমিনের জায়গায় স্থানান্তরিত হয়ে অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি।
গত কাল এক বিবৃতিতে বিসিবি জানায়, টেকনিক্যাল কমিটি আল-আমিনের জায়গায় শফিউলকে বাংলাদেশ দলে নেওয়ার অনুমোদন দিয়েছে। দলের সঙ্গে যোগ দিতে গত কাল রাত নয়টায় মেলবোর্নের উদ্দেশে তিনি রওয়ানা হবেন বলেও জানিয়েছিল বিসিবি।
এর আগে গত রোববার একজন পেসারকে অস্ট্রেলিয়া পাঠানোর কথা জানান বাংলাদেশের প্রধান নির্বাচক ফারুক আহমেদ। ৫২ ওয়ানডে খেলা শফিউল তাদের বিবেচনায় এগিয়ে আছেন বলেও জানিয়েছিলেন তিনি। ২০১১ সালের বিশ্বকাপে ৬ ম্যাচে ৬ উইকেট নেন এই পেসার। বিবিসি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দলের বিধি-নিষেধ ভাঙার জন্য আল-আমিন হোসেনকে দল থেকে বাদ দিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষে ম্যানেজারের প্রতিবেদন পেয়ে বিসিবি তার বিরুদ্ধে বিধি-নিষেধ ভাঙার ব্যাপারে নিজস্ব তদন্ত করবে।”
বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানান, রাত দশটার পরে বাইরে থাকতে হলে টিম ম্যানেজমেন্টের অনুমতি নিতে হয়। কিন্তু তা না নিয়েই বৃহস্পতিবার রাতে আল-আমিন দশটার পর টিম হোটেলে ফেরেন। বিষয়টি আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট (আকসু) বিসিবি’র নজরে আনলে আল আমিনের বিষয়ে উক্ত সিদ্ধান্ত নেয় বিসিবি কর্তৃপক্ষ। আল-আমিনকে যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানোর কথা উল্লেখ করে মাহমুদ জানান, কোনো দুর্নীতির সঙ্গে ২৫ বছর বয়সী এই পেসারের যুক্ত থাকার প্রমাণ মেলেনি। গত বছর ফেব্র“য়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় আল-আমিনের। ১১ ওয়ানডে খেলা এই পেসার এবার ক্যারিয়ারে প্রথম বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেননি এই পেসার।

Leave A Reply

Your email address will not be published.