আশুলিয়ায় এক গৃহবধুকে গলা ও পেট কেটে হত্যা
খাইরুল সিকদার, আশুলিয়া: আশুলিয়ার সিকদারবাগ এলাকার শের আলী মার্কেট সংলগ্ন অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোজাম্মেল হকের বাড়ির এক ভাড়াটিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১১ টায় বাড়ির মালিক মোজাম্মেল হক জানান, সকাল ১১ টায় গৃহবধু ফারজানার বাচ্চা ছেলের কান্নাকাটি শুনে আশেপাশের মহিলারা ছুটে এসে রান্না ঘড়ে গৃহবধু ফারজানা আক্তার রুণূর গলা কাটা ও পেটর নাড়ি ভুড়ি বেরিয়ে থাকা অবস্থায় মৃতদেহ দেখতে পান। এরপর বাড়ির মালিককে খবর দিলে তিনি এসে থানায় ও তার স্বামীকে বিষয়টি অবহিত করেন।
ফরিদ উদ্দিনের মেয়ে গৃহবধু ফারজানা আক্তার রুণূর (২৫) গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। তার বড় ভাই শরিফুল ইসলাম বলেন নিহত ফারজানা ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট, পরিবারের সকলের কাছে আদরের ছিলো। তাকে একই এলাকার নজরুল ইসলামের ছেলে গার্মেন্টস ব্যাবসায়ি হাসানের (৩০) সাথে বিবাহ দেয়া হয়। তাদের মধ্যে তেমন কোন বিবাদ ছিলো না। এসময় মৃত গৃহবধু ফারজানা আক্তার রুণূর স্বামী হাসানকে আহাজারি করতে দেখা যায়। কারে সাথে বড় ধরনের বিবাদ ছিলনা বলেও জানান তিনি।
দিনে দুপুরে বাসার ভিতরে এ ধরনের হত্যাকান্ডে, ঘটনা স্থলের আশ পাশের বাসা ও মাত্র ২৫ফিটের মধ্যে কর্মরত নির্মান শ্রমিকদের জিঙ্গাসাবাদ করলেও তারা কেওই কিছু বলতে পারেনি এবং সন্দেহ জনক কোন কিছু তাদের চোখে পরেনি বলেও জানায়। এতে হত্যাকান্ডটি রহস্যময় বলে ধারনা করা হচ্ছে। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি মৃতু দেহের পাশে পরে থাকতে দেখা যায়। মৃতদেহে গলা, পেট সহ শরিরের বিভিন্ন স্থানে ছুরির আঘাত দেখতে পাওয়া জায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। আমরা তদন্ত করে দেখছি। এখনো কিছু বলা যাচ্ছেনা , পুরোপুরি তদন্ত শেষে ঘটনার মূল রহস্য জানা যাবে। তবে ঘটনাস্থলে তদন্ত শেষে জিঙ্গাসাবাদের জন্য স্বামী হাসানকে থানায় নিয়ে যাওয়া হয়।