Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

আসছে শাকিবের “রাজাবাবু-দ্য পাওয়ার”

Shakib-Khan-New-Photos

এবারের ঈদেও নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের একটিমাত্র ছবি মুক্তি পাবে। ছবির নাম ‘রাজাবাবু- দ্য পাওয়ার’। বদিউল আলম খোকন পরিচালিত এ ছবিতে শাকিব খানের সঙ্গে রয়েছেন অপু বিশ্বাস, ববি, শাহনূর, সাঙ্কোপাঞ্জা, শানু শিবা এবং মেগাস্টার উজ্জল। ঈদে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শুটিং শেষ না হওয়ায় ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে না বলে নিশ্চিত করেছেন পরিচালক সাফিউদ্দিন সাফি নিজেই। ফলে ঈদের ছবির সংখ্যাও কমে দাঁড়ালো। ‘রাজাবাবু- দ্য পাওয়ার’ ছবির সঙ্গে ঈদে মুক্তি পাবে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এস কে প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘আশিকী’। অশোক পতি ও আবদুল আজিজ পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন মৌসুমী, অংকুশ, নবাগতা নুসরাত ফারিয়া, রেবেকা ও রজতভ দত্তসহ অনেকেই। গেল ঈদেও শাকিব খান অভিনীত একটি ছবি ‘লাভ ম্যারেজ’ মুক্তি পেয়েছিল। নাম্বার ওয়ান নায়কের একটি ছবি মুক্তির সুফল প্রযোজক-পরিচালক, নায়ক-নায়িকা সবাই পেয়েছিলেন। সেই সূত্র ধরেই এবারের ঈদেও শাকিব খান অভিনীত একটি ছবি মুক্তি পাবে। ফলে সেরা তারকার এক ছবির সুফল এবারের ঈদে সবাই পাবেন বলে চলচ্চিত্র ব্যবসায়ীরা ধারণা করছেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.