Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইউক্রেনে রুশপন্থী বন্দিকে পুড়িয়ে মারার ভিডিও প্রকাশ

 

445252ab0be61ed7a66b0d85f2e37934_XLআন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের অরেঞ্জ সেনারা দেশটির রুশপন্থী এক স্বাধীনতাকামী বন্দিকে ক্রুশে বিদ্ধ করে ও আগুনে পুড়িয়ে হত্যা করেছে। সম্প্রতি অনলাইন সামাজিক নেটওয়ার্কগুলোতে ওই নৃশংস ঘটনার ভিডিও-চিত্র প্রকাশিত হয়েছে। ভিডিওতে দেখা গেছে ইউক্রেনের অরেঞ্জ সেনারা প্রথমে ওই বন্দিকে ক্রুশবিদ্ধ করে এবং এরপর তার দেহে আগুন ধরিয়ে দেয়। ইউক্রেনের সেনাবাহিনীর ‘অজুফ’ নামের একটি গ্র“প ‘শিরোকিনু’ নামের একটি গ্রামের কাছে এই নৃশংস ঘটনাটি ঘটায়। এই গ্র“পটি স্বেচ্ছাসেবী গণবাহিনী হিসেবে সক্রিয়। যুদ্ধ অব্যাহত রাখলে প্রত্যেক রুশপন্থীকে এই পরিণতি ভোগ করতে হবে বলে অজুফ হুঁশিয়ারি দিয়েছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর অনুচর বা সহযোগী হিসেবে সক্রিয় সেনারা এর আগে রুশপন্থী নাগরিককে জবাই করার মত অমানবিক পন্থাসহ নানা অমানবিক পন্থায় শাস্তি দিয়েছে। মার্কিন সরকারের সহায়তায় ইউক্রেনে পাশ্চাত্যপন্থীরা এক বছর আগে অভ্যুত্থান ঘটায় এবং এরপর দেশটির  রুশপন্থী স্বাধীনতাকামীদের সঙ্গে তাদের সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

Leave A Reply

Your email address will not be published.