Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইন্দোনেশিয়ায় অস্ট্রেলীয় নাগরিকের মৃত্যুদণ্ড বহাল

9k=আন্তর্জাতিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার একটি আদালত সেদেশে মাদক চোরাচালানের দায়ে অভিযুক্ত দুজন অস্ট্রেলিয়ান নাগরিকের মৃত্যুদন্ডের রায়ের বিরুদ্ধে করা আপিল প্রত্যাখ্যান করে তাদের দণ্ড বহাল রেখেছে। অ্যান্ড্রু চ্যান এবং মিউরান সুকুমারন নামের ওই দুই মাদক চোরাচালানী ২০০৫ সালে ধরা পড়েছিল। হেরোইন চোরাচালান করার সময় নয় জনের একটি দলের সাথে এই দুই ব্যক্তি ইন্দোনেশিয়ার বালি শহরে ধরা পড়ে। মৃত্যুদন্ডে দন্ডিত হবার পর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোও তাদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেন। কিন্তু তা চ্যালেঞ্জ করে আবারো আদালতে আবেদন করা দণ্ডিতদের পক্ষ থেকে। তবে বিচারকরা সেই আপিল প্রত্যাখ্যান করে বলেন, প্রেসিডেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার আইনগত কর্তৃত্ব তাদের নেই। তাদের প্রাণ রক্ষার জন্য অস্ট্রেলিয়ায় একটি গোষ্ঠী চেষ্টা করে আসছিলেন। তবে এখন তাদের সামনে দণ্ড মওকুফ করানোর আর কোন আইনী সুযোগ নেই। এই দু’ব্যক্তিকে ইতিমধ্যেই দন্ড কার্যকরের প্রস্তুতি হিসেবে ইন্দোনেশিয়ার একটি দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.