Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইরানের সঙ্গে চুক্তি ইসরাইলের জন্য মৃত্যুদণ্ড : লিন্ডসে গ্রাহাম

আন্তর্জাতিক ডেস্ক :  মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, পরমাণু ইস্যুতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চুক্তি ইসরাইলের জন্য মৃত্যুদণ্ডের সমান। তিনি দাবি করেছেন, এ চুক্তির ফলে সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।

সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত এ সিনেটর মার্কিন রাজনীতিতে যুদ্ধবাজ বলে পরিচিত এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে মনোনয়ন প্রত্যাশী। ইরানের সঙ্গে চুক্তির পরপরই প্রেসিডেন্ট বারাক ওবামা ও পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ভূমিকার সমালোচনা করেছেন তিনি। মধ্যপ্রাচ্য নিয়ে তাদের অনুসৃত নীতিরও তীব্র সমালোচনা করেন লিন্ডসে গ্রাহাম।

আজ (মঙ্গলবার) এমএসএনবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার দেখা মতে মধ্যপ্রাচ্যের ইতিহাসে এটিই সবচেয়ে বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন একটি পদক্ষেপ।” তিনি তার ভাষায় পরমাণু চুক্তিকে ইহুদিবাদী ইসরাইল ও সুন্নি আরব দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, এ চুক্তির ফলে এখন মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র তৈরির প্রতিযোগিতা শুরু হবে।

দৃশ্যত, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইহুদিদের ভোট পাওয়া এবং ইসরাইলি লবির দৃষ্টি আকর্ষণ করতেই লিন্ডসে গ্রাহাম এ ধরনের কড়া বক্তব্য দিয়েছেন বলে মনে করা হচ্ছে। এ চুক্তি প্রত্যাখ্যান করার জন্য তিনি মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানান। সিনেটর গ্রাহাম বলেন, “যতক্ষণ ইরানিরা তাদের আচরণে পরিবর্তন না আনবেন ততক্ষণ পর্যন্ত তিনি একটি পয়সাও দেবেন না।”

ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে মঙ্গলবার চূড়ান্ত ও পূর্ণাঙ্গ চুক্তি হয়েছে। চুক্তি অনুসারে- ইরান একটি পরমাণু শক্তিধর দেশ হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পাবে এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ অব্যাহত রাখতে পারবে।

আগামী সাত থেকে ১০ দিনের মধ্যে যৌথ পূর্ণাঙ্গ কর্ম পরিকল্পনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা হবে এবং একটি আনুষ্ঠানিক ডকুমেন্টে পরিণত হবে।

Leave A Reply

Your email address will not be published.