Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় চরমপন্থি সংগঠন বোকো হারামের যোদ্ধা চারটি গ্রামে হামলা চালিয়ে ৪৩ জনকে হত্যা করেছে। এছাড়া বেশ কয়েকজন বাসিন্দার জিহবাও কেটে দিয়েছে তারা। দেশটির দক্ষিণ-পূর্বের বর্নো রাজ্যে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

মঙ্গুনো এলাকার কাছে কিলওয়া গ্রামের বাসিন্দা শেরিফ কুলো বলেন, ‘ রাতে বোকো হারামের বন্দুকধারীরা আমাদের গ্রামে এসেছিল এবং ৪৩ জনকে হত্যা করে।’

তিনি বলেন, কেবল কিলওয়া গ্রামেই সাতজনকে হত্যা করেছে বোকো হারাম। পরে তারা গৌল্লাম, মিসালা ও মাগারাম গ্রামে অভিযান চালায়। সব মিলিয়ে তারা ৪৩ জনকে হত্যা করে। তারা স্থানীয় বাসিন্দাদের ওপর গুলিবর্ষণ করতে শুরু করে এবং বেশ কয়েকটি জায়াগায় তারা ছুরি দিয়ে গলা কেটে কয়েকজনকে হত্যা করেছে।

তবে স্থানীয় এই বাসিন্দা নিহতের যে সংখ্যা জানিয়েছে তার সমর্থনে অন্য কোন সূত্র সত্যতা নিশ্চিত না করলেও রাজ্যের পুলিশ কমিশনার বোকো হারামের হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার রাতে এ হামলা চালিয়েছিল বোকো হারাম। প্রত্যন্ত অঞ্চল ও টেলিফোন নেটওয়ার্কের আওতার বাইরে থাকায় হামলার বিষয়ে বিস্তারিত কোন তথ্য জানা যায়নি।

বর্নো রাজ্যের পুলিশ প্রধান আদরেমি ওপাদোকুন বলেন, বন্দুকধারীদের হামলার খবর আমরা পেয়েছি। তারা গুলি চালিয়ে হত্যা করেছে এবং কয়েকটি ক্ষেত্রে কয়েকজনের জিহবা কেটে দিয়েছে। তারা খাদ্য ও জীবনযাপনের উপকরণও গ্রামবাসীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে।

Leave A Reply

Your email address will not be published.