Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ইয়েমেনকে সাড়ে ২৭ কোটি ডলার সাহায্য সৌদি আরবের

image_124305_0আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনের জন্যে ২৭ কোটি ৪০ লাখ ডলার সাহায্যের অঙ্গীকার করেছে সৌদি আরব। শনিবার এ কথা ঘোষণা করা হয়। দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ এ কথা জানিয়ে বলেছে, জাতিসংঘের শুক্রবারের আবেদনে সাড়া দিয়ে সৌদি বাদশাহ সালমান সংঘর্ষ পীড়িত ইয়েমেনের দুরবস্থায় পড়া লাখ লাখ নাগরিকের সহায়তার জন্য ২৭ কোটি ৪০ লাখ ডলার দেয়ার নির্দেশ দেন। সরকারি বিবৃতির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা আরো জানায়, সৌদি আরব ইয়েমেনিদের পাশে রয়েছে। দেশটি আশা করছে, ইয়েমেনে নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরায় ফিরে আসবে। সৌদি আরব তিন সপ্তাহ ধরে ইয়েমেনে বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলার নেতৃত্ব দিচ্ছে। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দমনে সৌদি নেতৃত্বাধীন আঞ্চলিক শক্তি ইয়েমেনে বিমান হামলা শুরু করলে দেশটিতে নতুন করে মানবিক বিপর্যয় দেখা দেয়। জাতিসংঘ বলছে, ইয়েমেনে চলমান যুদ্ধের কারণে শত শত লোক মারা গেছে এবং হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.