Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইয়েমেনে জাতিসংঘের মানবিক যুদ্ধবিরতি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে শর্তহীন মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে জাতিসংঘ। সংঘর্ষে লিপ্ত পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে তাদের সমর্থন পাওয়ায় এই ঘোষণা দিয়েছে জাতিসংঘ। আলজাজিরা অনলাইনের এক খবরে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্ফিফেন ডুজারিখ জানিয়েছেন, ইয়েমেনের ২ কোটি ৫০ লাখ লোক, যা মোট জনসংখ্যার ৮০ শতাংশ মানবেতর জীবন যাপন করছে। তাদের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দরকার।

তিনি আরো জানান, ইয়েমেনের স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটের পর থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। রমজান মাস পর্যন্ত (১৭ জুলাই) তা কার্যকর থাকবে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বিবাদে লিপ্ত দলগুলোর সঙ্গে শর্তহীন যুদ্ধবিরতি কার্যকরে তাদের প্রতিশ্রুতি আদায়ের কাজ করেছেন। এতে সরকার পক্ষ রাজি থাকলেও হুতি বিদ্রোহীরা সম্পূর্ণ একমত হয়নি।

Leave A Reply

Your email address will not be published.