Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ইয়েমেনে ৮০০ আল কায়েদা জঙ্গি নিহত

আল কায়েদাআন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের সৌদি জোট সমর্থিত বিমান হামলার সহায়তায় দক্ষিণ পশ্চিমাঞ্চলে আল কায়েদার কমপক্ষে ৮০০ সদস্যকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। সৌদি আরব নেতৃত্বাধীন জোট সোমবার একটি বিবৃতিতে এই কথা জানিয়েছে।
সৌদি আরবের রাষ্টীয় বার্তা সংস্থায় প্রকাশিত একটি বিবৃতিতে সৌদি জোটের কমান্ডার বলেন, এই অভিযানে ৮০০ আল কায়েদা সদস্য ও কয়েকজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি নিহত হয়েছে। অনেক আল কায়েদা সদস্য পালিয়ে গেছে বলে বিবৃতিতে বলা হয়।
ইয়েমেনে আরব সমর্থিত সরকার ও ইরান সমর্থিত শিয়া বিদ্রোহীদের মধ্যে গৃহযুদ্ধের সুযোগে বিগত ১৩ মাসে বিভিন্ন জঙ্গি গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের নির্মূলে বড় ধরণের অভিযানের অংশ ছিল এটি। এএফপি।

Leave A Reply

Your email address will not be published.