Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

উত্তাপে ভীত দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক:
উপমহাদেশীয় কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া সব সময়ই বাইরের দলগুলোর জন্য বড় সমস্যার। আর বাংলাদেশের মাটিতে সিরিজে তাই কন্ডিশনের দিক থেকে দক্ষিণ আফ্রিকা একটু ব্যাকফুটে থাকছেই। এর সাথে ‘গরম’ নিয়েও তাদের ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। এমনটা দক্ষিণ আফ্রিকা দলের পক্ষ থেকেই বলা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশের সাথে প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচটিতে আট উইকেটের বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আর এই ম্যাচে সহজ জয় নিয়েও স্বস্তিতে নেই দক্ষিন আফ্রিকা। আর তার কারণ হল ‘গরম’। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন অ্যারন ফ্যাঙ্গিসো, ‘এমন গরমে খেলাটা বেশ কঠিন। কারণ, আমাদের ওখানে এখন শীতকাল। এটাতে অভ্যস্ত হওয়া তো আর মুখের কথা না।’ তবে, এই আবহাওয়া ও কন্ডিশনে নিজেদের মানিয়ে নেয়ার দিকে জোর দিচ্ছে দক্ষিণ আফ্রিকা। ফ্যাঙ্গিসো এই প্রসঙ্গে বললেন, ‘তবে, এটা নিয়ে অজুহাত দেয়ার কিছু নেই। এখানে থাকছি আমরা। আস্তে আস্তে এখানকার আবহাওয়ার সাথে, গরমের সাথে মানিয়ে নিতে হবে। কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছি আমরা।’

Leave A Reply

Your email address will not be published.