Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

‘এক মিনিট’

Bangladeshi-New-Actress-Shirin-Shila-Photos-5বিনোদন ডেস্ক:
সফল পরিচালক রাজু চৌধুরী পরিচালিত ‘এক মিনিট’ ছবির শ্যুটিং নিয়ে এখন সম্ভাবনাময়ী নায়িকা শিরিন শিলা। সাভারের ফুলবাড়িয়ায় ফাইম স্টুডিওতে বেশ কয়েকদিন ধরে টানা শ্যুটিং করেছেন সুন্দরী এই নায়িকা।  ছবিতে তার নায়ক তানভির তনু। সেই সঙ্গে আরও রয়েছেন রীনা খান, শানু শিবা, ডিজে সোহেল, নাসরিন এবং মিজু আহমেদসহ অনেকেই। বেশ কিছুদিন পর নতুন সিনেমার কাজ শুরু করলেন শিরিন শিলা। মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’ এবং শাহিন সুমনের ‘মিয়া বিবি রাজী’র কাজ শেষ করার পর ভাল ছবির জন্য বেশ কিছুদিন অপেক্ষা করছিলেন শিরিন শিলা। তার অপেক্ষার অবসান ঘটেছে দুটি বড় ছবির মধ্য দিয়ে। একটি রাজু চৌধুরীর ‘এক মিনিট’ অন্যটি জাকির হোসেন রাজুর ‘জ্বালা’। ‘জ্বালা’ ছবিতে তার নায়ক নবাগত আসিফ নূর। ‘এক মিনিট’ ছবির শ্যুটিং শুরু করার মধ্য দিয়ে নিজের মধ্যেই নতুন প্রাণের ছোঁয়া পাচ্ছেন শিরিন শিলা। বললেন, চমৎকার গল্পের ছবি ‘এক মিনিট’। পরিচালক রাজু ভাই, ক্যামেরাম্যান মজনু ভাই আর সিনিয়র সহশিল্পী এবং পুরো ইউনিটের সহযোগিতায় মনপ্রাণ ঢেলে কাজ করতে পারছি বেশ আনন্দ সহকারে। খুব ভাল লাগছে কাজ করতে। ‘এক মিনিট’-এর পর আরেক ‘রাজু ভাই’ জাকির হোসেন রাজুর ‘জ্বালা’ ছবির শ্যুটিং শুরু করবো। পাশাপাশি মুক্তির জন্য প্রস্তুত ‘মিয়া বিবি রাজী’ এবং ‘মন জানে না মনের ঠিকানা’। সব মিলিয়ে দারুণ একটা সময় পার করছি।


Leave A Reply

Your email address will not be published.