Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

একই ঘরে কোরআন পাঠ ও পূজা, দম্পতি আটক

th

ঠাকুরগাঁও শহরের শাহপাড়া এলাকায় নিজ ঘরে পবিত্র কোরআন পাঠ করা ও মূর্তি রাখার অপরাধে সোলেমান (৬১) ও তার স্ত্রী নূরজাহানকে (৪৫) আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাদেরকে আটক করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোলেমান হোসেনের পরিবার দীর্ঘদিন ধরে গোপনে একই ঘরে মূর্তিপূজা ও পবিত্র কোরআন পড়ে আসছিলেন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী সোলেমানের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে ঠাকুরগাঁও থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মশিউর রহমান বলেন, ‘একটি মানুষ কখনই দুটি ধর্মের অনুসারী হতে পারে না। ধর্মীয় অনুভূতির আঘাতের অভিযোগেই তাদেরকে আটক করা হয়েছে।’

বাংলাদেশেরপত্র/ এডি/আর

Leave A Reply

Your email address will not be published.