Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এখনও শ্রীলংকাকে তাদের বকেয়া অর্থ দেয়নি (আইসিসি)

স্পোর্টস ডেস্ক:
প্রায় একমাস হতে চলল পর্দা নেমেছে বিশ্বকাপের। কিন্তু এখনও শ্রীলংকাকে তাদের বকেয়া অর্থ দেয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট বোর্ড(আইসিসি)। শ্রীলংকান ক্রিকেট বোর্ডের অভিযোগ, এভাবে লঙ্কান ক্রিকেটকে সমাধিতস্থ করতে চাইছে আইসিসি। আইসিসিকে পাঠানো এক চিঠিতে লঙ্কান ক্রিকেট বোর্ড লেখে, ‘আমরা আমাদের পাওনা অর্থ যেটা আইসিসি এখনো বকেয়া রেখেছে সেটা পেতে চাই।’ পাওনা অর্থ না দেওয়া নিয়ে আইসিসির চরম নিন্দা করে চিঠিতে আরো বলা হয়, ‘আইসিসির এই সিদ্ধান্তে আমরা আশ্চর্য হয়েছি। এই সিদ্ধান্ত শ্রীলংকান ক্রিকেটকে সমাধিতস্থ করবে। আমাদের অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান হোক।’ বিশ্বকাপ টুর্নামেন্টে সব মিলিয়ে এগারো মিলিয়ন ডলারের বড় অর্থ আইসিসির কাছে পায় শ্রীলংকা। মূলত, লঙ্কান ক্রিকেট বোর্ডের সরকারি করণে বাঁধ সাধে আইসিসি। নিয়ম অনুযায়ী, ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনরকম রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারবে না। যেখানে শ্রীলংকার ক্রীড়ামন্ত্রী নাভিন সেনানায়েকে আগের বোর্ডকে বহিষ্কার করে নয় সদস্যের নতুন বোর্ড তৈরি করেন।

Leave A Reply

Your email address will not be published.