Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার মোশাররফ করিমের কাউয়া

বিনোদন প্রতিবেদক:
ইশতিয়াক আহমেদ রুমেলের পরিচালনায় ‘ঠুয়া’ পরে ‘কাউয়া’ নাটকে অভিনয় করলেন মোশাররফ করিম। ঠুয়া নাটকটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। নতুন নাটকে দেখা যাবে, এক যুবক একটি মেয়েকে খুব ভালোবাসে। প্রতিদিনই বলতে চাইলেও মেয়েটিকে মনের কথা বলা হয় না তার। একদিন সে সফল হয়, মেয়েটিও তার প্রেমে সাড়া দেয়। কিন্তু পরদিন হঠাৎ কোন কারণ ছাড়া প্রেম প্রত্যাখ্যান করে মেয়েটি। ফলে দিশাহারা হয়ে যায় যুবক। এভাবে নানা নাটকীয়তায় নাটকটির গল্প এগিয়ে যাবে। এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, অনেকদিন পর রুমেলের সঙ্গে কাজ করলাম। সর্বশেষ করেছিলাম ‘ঠুয়া’। আমার কাছে নতুন নাটকের গল্পও খুব ভালো লেগেছে। আশা করছি দর্শক উপভোগ করবেন। কাঊয়া নাটকে মোশাররফ করিম ছাড়া আরও অভিনয় করেছেন রিচি সোলায়মান, আনোয়ার প্রমুখ। গত ৪ঠা জুন শুরু হওয়া নাটকটির দৃশ্যায়ন আজ শেষ হবে। আসছে রোজার ঈদে নাটকটি বাংলাভিশনে প্রচার হবে বলে নির্মাতা সূত্র জানায়।

Leave A Reply

Your email address will not be published.