Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

এবার সোহাইলকে নিয়ে শঙ্কা

s-1
স্পোর্টস ডেস্ক:
মোহাম্মদ হাফিজ, জুনাইদ খানের পর এবার আরেক পেসার সোহাইল খানকে নিয়ে শঙ্কায় পড়েছে পাকিস্তান। সোমবার সিডনিতে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ ওয়ার্মআপ ম্যাচে পেশির ইনজুরিতে পড়েন ৩০ বছর বয়সী ফাস্ট বোলার। এদিন ছয় ওভার বল করে ১৮ রানের বিনিময়ে এনামুল হক বিজয়ের উইকেট দখল করে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন আচমকা পাকিস্তান দলে সুযোগ পাওয়া অভিজ্ঞ এই ক্রিকেটার। অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিভিন্ন সূত্র বলছে সোহাইলের ইনজুরি খুব গুরুতর কিছু নয়। এদিন বিবৃতি দিয়ে পিসিবি জানায়, ‘পেশিতে হালকা চোট পেয়েছে সোহাইল। কিন্তু পূর্ব সতর্কতার অংশ হিসেবে তাকে মাঠ থেকে তুলে নেয়া হয়েছে। এখনো কোনো প্রকার ব্যথা অনুভব না করেই দৌঁড়াতে পারে সে। আমাদের আশা শিগগির ফিরবে সোহাইল।’ এর আগে বিশ্বকাপের দল ঘোষণার আগে ইনজুরির কারণে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে পাড়ি জমাতে পারেন নি পাকিস্তানের তারকা পেসার উমর গুল। আর ইনজুরি গ্রস্থ জুনায়েদের বদলে দলে ডাকা হয় রাহাত আলিকে। তাছাড়া সাঈদ আজমলও সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে বিশ্বকাপের সংক্ষিপ্ত দলে জায়গা পাননি। তবে হাফিজের ইনজুরিতে ওয়ানডে র‌্যাংকিংয়ের বিশ্বসেরা বোলারের দলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড আজমলকে উপেক্ষা করে নাসির জামশেদকে ডাকার পরিকল্পনা করছে।

Leave A Reply

Your email address will not be published.