Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ৩টি সিনেমা, এগিয়ে ক্যাপ্টেন খান

এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত উল্লেখযোগ্য ৩টি ছবি হলো শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’, মাহি অভিনীত ‘মনে রেখো’ ও মাহি-সাইমন জুটির ‘জান্নাত’।

এগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’।

দর্শক চাহিদায় হল সংখ্যার দিক থেকে এগিয়ে রয়েছে ছবিটি। এতে শাকিবের সঙ্গে অভিনয় করেছেন শবনম বুবলী। আরো আছেন মিশা সওদাগর। ‘ক্যাপ্টেন খান’ প্রযোজনা করেছে শাপলা মিডিয়া। নির্মাণ করেছেন ওয়াজেদ আলী সুমন।

‘মনে রেখো’ ছবিতে কলকাতার নায়ক বনি সেনগুপ্ত রয়েছেন মাহির বিপরীতে। হার্টবিট প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, জয়ী, তুলিকাসহ আরও অনেকেই। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

‘জান্নাত’ ছবি নিয়ে এসেছেন মাহি-সাইমন জুটি। এই ছবির মাধ্যমে প্রায় পাঁচ বছর পর দর্শকের সামনে হাজির হচ্ছেন তারা। ‘জান্নাত’ ছবিটি পরিচালনা করেছন মোস্তাফিজুর রহমান মানিক।

Leave A Reply

Your email address will not be published.