Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কঙ্গোয় বিদ্রোহীদের হামলায় দুই শান্তিরক্ষী সদস্য নিহত

 

150506134056-dr-congo-un-file-exlarge-169আন্তর্জাতিক ডেস্ক:

কঙ্গোয় বিদ্রোহীদের অতর্কিত হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের দুই সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (০৬ মে) দেশটির নর্থ কিভু প্রদেশের বেনি শহর থেকে ৫০ কিলোমিটার উত্তরে কিকিকি গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। ৪৮ ঘণ্টার মধ্যে এ নিয়ে দুইবার হামলার ঘটনা ঘটল জাতিসংঘ মিশন সদস্যদের ওপর। কঙ্গোয় বহুদিন ধরেই উগান্ডার বিদ্রোহীদের সঙ্গে লড়ছে সরকারি বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে কাজ করছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। নিহত দুই সেনা তানজানিয়ার অধিবাসী জানিয়ে কঙ্গোয় জাতিসংঘ মিশনের মুখপাত্র ফেলিক্স বাসে বলেন, মঙ্গলবার বিকেলে হামলার ঘটনাটি ঘটে। এতে আরও কয়েকজন আহত হয়েছে। হামলার পর কঙ্গোয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রধান মার্টিন কবলার বলেন, সেনাদের ওপর এমন বারবার হামলা আমি আর সহ্য করবো না। জাতিসংঘ মিশন এবার জবাব দেবে। এর আগে মঙ্গলবার (০৬ মে) সকালের দিকে কঙ্গো সেনাবাহিনী উগান্ডার বিদ্রোহীদের ১৬ সদস্যকে হত্যার দাবি করে।

Leave A Reply

Your email address will not be published.