Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়া সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশনা

কাউনিয়া প্রতিনিধি; 

কাউনিয়া(রংপুর) উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার বর্ণাঢ্য প্রকাশনা গত সোমবার উপজেলার অডিটরিয়াম হল রুমে সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সারওয়ার আলম মুকুল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান আঃ রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদুল হক। স্বাগত বক্তব্য দেন, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ বসুনিয়া। আনান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান কমরেড রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার গোলাম আসাদুজ্জান, সমবায় অফিসার দুলালুর রহমান, প্রেস ক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমেদ, কাউনিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুছ, আওমীলীগ নেতা হাবিবুর রহমান ও মোঃ মন্তাজ আলী প্রবিন সাংবাদিক আবেদ আলী মন্ডল, সাংবাদিক নিতাই চন্দ্র রায়।

বক্তরা বলেন, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার মেধাবি সংবাদ কর্মীদের মাধ্যমে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্থানীয় সমস্যা- সম্ভাবনা ও উন্নয়নের কথা এ পত্রিকার মাধ্যমে উম্মেচিত হবে বলে আশা প্রকাশ করেন।

Leave A Reply

Your email address will not be published.